Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 20, 2024
মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন গত শনি ও রোববার (১৬ ও ১৭ নভেম্বর) দুদিন মন্ট্রিয়লে কনস্যুলার সেবা প্রদান করেছে। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার একটি চার্চের হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট (NVR), পাওয়ার অব অ্যাটর্নিসহ প্রয়োজনীয় অন্য কার্যক্রম সম্পন্ন করেন।

হাইকমিশনার নাহিদা সোবহানের নির্দেশনায় অটোয়া থেকে আসা ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের তত্ত্বাবধানে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করেছে। হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ–সংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, গত দুদিনে ২৭২ জন প্রবাসী সরাসরি কনস্যুলার সেবা গ্রহণ করেছেন। এ ছাড়া চার শতাধিক প্রবাসীকে এ–সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে।

এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই প্রদান করা হয়। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবাগ্রহীতাদের।

উল্লেখ্য, কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মন্ট্রিয়ল ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে মন্ট্রিয়লে প্রায়ই অস্থায়ী অফিস বসিয়ে কনস্যুলার সেবা প্রদান করে থাকে। এতে মন্ট্রিয়ল থেকে অটোয়ায় গিয়ে কনস্যুলার সেবা নেওয়ার ঝক্কি থেকে রেহাই পান কর্মক্লান্ত প্রবাসীরা।

কনস্যুলার সেবা নিতে আসা ব্যক্তিরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন।

Previous Post

আওয়ামী লীগের ৩৭০ কর্মী খুন, প্রাথমিক তালিকা প্রকাশ

Next Post

ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

Next Post
ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ছাত্রলীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ সংযোজন

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবর

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.