Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ উদ্ধারের পর তার রুমমেট হিশাম আবু গারবিয়েহকে গ্রেপ্তারের ঘটনাটি ছিল সিনেমার মতো

kaisarbttb@gmail.com by kaisarbttb@gmail.com
Saturday, 25th April, 2026
154
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter
উইকলি টরন্টো:
ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ উদ্ধারের পর তার রুমমেট হিশাম আবু গারবিয়েহকে গ্রেপ্তারের ঘটনাটি ছিল সিনেমার মতো রোমাঞ্চকর। স্থানীয় সময় শুক্রবার সকালে টাম্পার নর্থ এলাকা ‘লেক ফরেস্ট কমিউনিটি’র একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় হিলসবোরো কাউন্টি পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টা নাগাদ হিশামের বাড়িতে একটি পারিবারিক সহিংসতার ফোন পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ আসার খবরে হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রেখে ‘ব্যারিকেড’ তৈরি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত ঘটনাস্থলে ডাকা হয় পুলিশের বিশেষায়িত বাহিনী ‘সোয়াত’, ড্রোন রেসপন্স টিম, ক্রাইসিস নেগোশিয়েটর এবং বোম্ব ডিসপোজাল ইউনিট।
প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনার পর সকাল সাড়ে ১০টার দিকে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। সিসিটিভি এবং পুলিশের ক্যামেরায় দেখা যায়, হিশাম কোনো পোশাক ছাড়াই শুধু একটি নীল রঙের তোয়ালে জড়িয়ে হাত উঁচিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন।
গ্রেপ্তারের পর হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ অবৈধভাবে স্থানান্তর, তথ্য গোপন এবং আলামত নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে থেকেই হিশাম পুলিশের নজরদারিতে ছিলেন। গত বৃহস্পতিবারও তাকে জেরা করা হয়েছিল, কিন্তু এক পর্যায়ে তিনি সহযোগিতা করা বন্ধ করে দেন। শুক্রবার সকালে লিমনের মরদেহ হোয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে উদ্ধারের পরপরই পুলিশের কাছে নিশ্চিত প্রমাণ আসে যে এই ঘটনার সাথে হিশাম সরাসরি জড়িত।
তদন্তে আরও বেরিয়ে এসেছে যে, হিশাম আগে থেকেই পুলিশের ‘রাডারে’ ছিলেন। ২০২৩ খৃস্টাব্দে তার বিরুদ্ধে চুরি এবং সহিংসতার অভিযোগে মামলা হয়েছিল। বর্তমানে তিনি হিলসবোরো কাউন্টি জেলে কোনো জামিন ছাড়াই বন্দি আছেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, আরেক নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর পেছনেও এই হিশামের কোনো হাত রয়েছে কি না। মেধাবী দুই শিক্ষার্থীর এই পরিণতিতে পুরো বাংলাদেশি কমিউনিটি এখন বিচারের অপেক্ষায়।
Previous Post

একজন স্টুডেন্ট ইমিগ্র্যান্ট থেকে যাত্রা শুরু করে এখন সম্ভাব্য এমপিপি পদপ্রার্থী !

Next Post

শেরে বাংলা ও বঙ্গবন্ধু: একটি জাতির মুক্তি ও স্বপ্নের অবিনাশী যোগসূত্র ————– মানিক লাল ঘোষ ——————-

Next Post

শেরে বাংলা ও বঙ্গবন্ধু: একটি জাতির মুক্তি ও স্বপ্নের অবিনাশী যোগসূত্র -------------- মানিক লাল ঘোষ -------------------

সর্বশেষ সংযোজন

টরন্টোর খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডার খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

আন্তর্জাতিক

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

কানাডার খবর

প্রতিবারের মত এবারও নিয়মিত টরন্টোতে বছরের প্রথম বাংলাদেশি আউটডোর ফেস্টিভ্যাল: ৬ ও ৭ জুন ‘বাংলাদেশ কার্নিভাল’ নাম করনের হতে যাচ্ছে ।

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

প্রতিবারের মত এবারও নিয়মিত টরন্টোতে বছরের প্রথম বাংলাদেশি আউটডোর ফেস্টিভ্যাল: ৬ ও ৭ জুন ‘বাংলাদেশ কার্নিভাল’ নাম করনের হতে যাচ্ছে ।

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.