
উইকলি টরন্টো
নওশের আলি, ইনি্জনিয়ার
স্কারবরো সাউথ-ওয়েস্ট থেকে প্রাদেশিক এমপি হিসেবে ডলি বেগমের ভুমিধ্বস বিজয়ের পরে ডলি বেগম এখন অটোয়ার প্রাদেশিক পরিষদে ব্যস্ত জীবন পার করছেন। ভবিষ্যতে আমরা ডলি বেগমকে হয়তো আরও কোন বড় দায়িত্বে দেখতে পারব বলে আশাবাদী। তার সর্বাঙ্গীন সাফল্য আমাদের কমিউনিটিকে কানাডার বুকে আরও প্রতিষ্ঠিত করবে।
এদিকে স্কারবরো সাউথ-ওয়েস্ট রাজনৈতিক ভাবে একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে ঘুরেফিরে আমাদের সামনে চলে আসছে। ডলি বেগম এমপি নির্বাচিত হওয়ায় এই শূন্য আসনে লিবারেল পার্টি থেকে সম্ভাব্য এমপিপি পদপ্রার্থী হিসেবে কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
তবে এই আসন থেকে স্কারবরো বাসির প্রানের চাওয়া হচ্ছে ডলি বেগমের মতো আরেকজন যোগ্য বাংলাদেশী নেতৃত্ব উঠে আসুক। যে নেতৃত্ব আমাদের কথা বলবে, এথনিক কমিউনিটির কথা বলবে, এবং স্কারবরো সাউথওয়েস্টের মানুষের কথা বলবে। এমন একজন নেতা প্রয়োজন যে সমগ্র কমিউনিটির মাঝে একটি সেতুবন্ধন গড়ে তুলবে।
ইতিমধ্যে যে নামটি আজ স্কারবরোর সকলের মুখে মুখে শোভা পাচ্ছে সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় আহসানুল হাফিজ।
একজন স্টুডেন্ট ইমিগ্র্যান্ট থেকে মেধা, শ্রম, ধৈর্য্য, ও সংগ্রামের মাধ্যমে হাফিজ একজন রাজনিতীক হিসেবে ফেডারেল লিবারেলের অন্টারিও প্রোভিন্সের ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে একজন বিজনেস এন্টরপ্রনার হিসেবে ৩০ এর অধিক ডমিনো পিৎজার মালিক সহ কর্পোরেটের একজন ডিরেক্টর হিসেবে কর্মরত আছে এবং সমগ্র অন্টারিও সকার লিগের একজন ডিরেক্টর হিসেবে যে চৌকস অবস্থানে অবস্থান করছে, তাতে স্কারবরো বাসি এমপিপি পদের জন্য হাফিজকেই সবচেয়ে যোগ্য ও পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে বিবেচনায় নিয়েছে।
তবে পথটা কিন্তু সহজ নয়, তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে পেতে আমাদরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে তার নির্বাচনী এলাকা স্কারবরো সাউথ-ওয়েস্টে যারা এখনোও অন্টারিও প্রোভিন্সিয়াল লিবারেল পার্টির সদস্য হননি, তাদেরকে ২৫ শে এপ্রিলের মধ্যে সদস্য করতে হবে। এবং আগামী ৯ই মে লিবারেল পার্টির নমিনেশনের জন্য আহসানুল হাফিজকে ভোট দিতে অনুপ্রাণিত করতে হবে।
আমরা সবাই যদি হাফিজের পাশে দাঁড়াই এবং আমাদের সহযোগিতার হাত প্রসারিত করি তাহলে হাফিজের বিজয়ও কেবল সময়ের ব্যাপার বলেই আমি মনে করি, ইনশাল্লাহ!
পরিশেষে বলতে চাই হাফিজ তুমি এগিয়ে চলো আমরা স্কারবরো বাসি তোমার পাশে আছি এবং থাকবো।
সবকিছু বিবেচনায় রেখে Ahsanul Hafiz এর জন্য ওপেন মিডিয়ায়
এটাই আমার প্রথম আবেদন এবং তার জন্য অনেক শুভ কামনা ।







