নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে সর্ববৃহৎ আয়োজনের এবারের ফোবানায় স্কলারশিপ প্রদান, মুক্তিযুদ্ধাদের সম্মাননা, বিজনেস সামিট, সাম্প্রতিক বিষয় ভিত্তিক সেমিনার, ইয়ুথ ফোরাম, সাহিত্য সম্মেলন, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, ওমেন এমপাওয়ারমেন্ট বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশীয় খাদ্য ও পন্য প্রদর্শনী, গুনীজন সম্মাননা, এবং উত্তর আমেরিকা ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় তিনদিন্যাপী জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে নিউইয়র্ক ফোবানায়।
দেশীয় সংস্কৃতি সংরক্ষণে ফোবানা কাজ করবে প্রবাসে। এবার কাবেরী দাসের পরিচালনায় সিলেটের আঞ্চলিক গান নিয়ে নয়া দামান শীর্ষক গানের অনুষ্ঠান।
বাবা-মা কে নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠান। মায়েদের জন্য নিবেদিত অনুষ্ঠান ‘অর্ঘ্য’ পরিচালনায় থাকবেন অধ্যাপক হোসনে আরা বেগম এবং বাবাকে নিবেদিত অনুষ্ঠান ‘নৈবেদ্য’ পরিচালনা করবেন মুহম্মদ ফজলুর রহমান।













