আজ রবিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত , কানাডা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ৩৪৬২ ড্যানফোর্থ এভিনিউতে অনুষ্ঠিত হয়।
কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানটিতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট, ২১ আগস্ট নিহত শহীদের স্মৃতি স্মরণ ও ঐতিহাসিক ৩২ নাম্বার বাড়ীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ীতে বার বার আক্রমন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কানাডা আওয়ামী লীগের সাঃসম্পাদক আব্দুস ছালাম ও জসিম চৌধুরীর সন্চালনায় ও কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সাবেক সংসদ নাটরের কৃতি সন্তান শফিকুল ইসলাম শিমুল, সংসদ সাজ্জাদ হাসান , কানাডা আওয়ামী লীগের প্রতিয্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান, সাবেক ভিসি সাইদুল হক চৌধুরী, সহসভাপতি আব্দুল কাদের মিলু এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরি সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল ইসলামসহ কুইবেক থেকে অসংখ নেতা কর্মীও অংশগ্রহণ করেন, সহসভাপতি শক্তি দে সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ অসংখ্য নেতা কর্মীরা।
#AwamiLeague #Chatroleague #Bangladesh












