Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

আওয়ামী লীগের ৩৭০ কর্মী খুন, প্রাথমিক তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 20, 2024
আওয়ামী লীগের ৩৭০ কর্মী খুন, প্রাথমিক তালিকা প্রকাশ
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

জুলাই থেকে অক্টোবর- এই চার মাসে বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক পটপরিবর্তন হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।

আন্দোলনের শুরু থেকে প্রচণ্ড জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শেখ হাসিনাসহ দলটির নেতাকর্মীদের নামে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা দায়ের করা হচ্ছে। হামলা চালোনো হচ্ছে তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে। এমন কি দলটির অনেক নেতাকর্মীকে হত্যার খবর পাওয়া গেছে।

চলতি বছরের জুলাইয়ে কোটা-সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে সদ্য শেষ হওয়া অক্টোবর পর্যন্ত চার মাসে বাংলাদেশে অন্তত ৩৭০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দলটি। সোমবার (২ নভেম্বর) তাদের নাম, হত্যার দিন ও হামলার স্থানের তথ্য দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে দলটি। খবর আনন্দবাজারের।

দলীয় সূত্রে বলা হচ্ছে, এই তালিকা জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের হাতে তুলে দেয়া হবে। যদিও এই তালিকা একেবারে প্রাথমিক। সরকারের অসহযোগিতায় নিহত সকলের বিষয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দলটি।

জুলাই থেকে অক্টোবর— এই চার মাসে বাংলাদেশে ঐতিহাসিক পটপরিবর্তন হয়ে গিয়েছে। কোটা-সংস্কারের আন্দোলন গণঅভ্যুত্থানে পর্যবসিত হয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। প্রধানমন্ত্রী হাসিনা দেশত্যাগ করে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আন্দোলনকারীদের দমনে বলপ্রয়োগের অভিযোগ করে তাকে ও তার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে মামলা করেছে সরকার। পাশাপাশি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সাবেক শাসক দলের নেতা-কর্মীরা। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের শাখা ছাত্রলীগকে। গণরোষের অজুহাত তুলে খুন করা হয়েছে আওয়ামী নেতা-কর্মীদের। আওয়ামী লীগের প্রকাশ করা তালিকা থেকে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি ৩১৭ জনকে খুন করা হয়েছে আগস্টে।

তার আগে জুলাইয়ে নিহত হয়েছিলেন ২২ জন আওয়ামী কর্মী। সেপ্টেম্বর ও অক্টোবরে খুন করা হয়েছে যথাক্রমে ১১ ও ২২ জনকে। নিহতদের মধ্যে ২২৮ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে ১০০ জনকে। গুলিতে নিহত ২৩ জন। তবে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে আন্দোলনকারীদের অভিযোগ থেকে রেহাইয়ের দেয়ায় এই সব হত্যা মামলার বিচার হবে না বলেই মনে করছেন দলটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের খুন হওয়া ৩৭০ কর্মীর প্রাথমিক তালিকা

Previous Post

ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হচ্ছেন ধনকুবের হওয়ার্ড লুটনিক

Next Post

মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

Next Post
মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

সর্বশেষ সংযোজন

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবর

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.