Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

‘আপনি যদি অতীত ভুলে যান, তবে আপনার ভবিষ্যত উজ্জ্বল নয়’

ড. ইউনূসকে শুভেন্দু অধিকারী

itshomoy@gmail.com by itshomoy@gmail.com
December 3, 2024
‘আপনি যদি অতীত ভুলে যান, তবে আপনার ভবিষ্যত উজ্জ্বল নয়’
152
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদ করেছেন। পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সতর্ক করে বলেন যে, ‘আপনি যদি আপনার অতীত ভুলে যান তবে আপনার ভবিষ্যত উজ্জ্বল নয়।

উত্তর ২৪ পরগনা জেলায় অখিল ভারতীয় সান্ত সমিতি দ্বারা সংগঠিত, এই বিক্ষোভে আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং হিন্দু সন্ন্যাসীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেসের (ইসকন) সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই লড়াই বেঁচে থাকার জন্য, জীবন যাপনের জন্য। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সতর্ক থাকুন।’

পরে প্রতিবাদের একটি ভিডিও শেয়ার করে এক্স-এর এক পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, ‘হাজার হাজার সন্ন্যাসী, ইসকনের ভক্ত এবং সাধারণ সনাতন মানুষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মতো আধ্যাত্মিক নেতাদের গ্রেপ্তার, হিন্দুদের উপর ‘নির্যাতনের’ বিরুদ্ধে প্রতিবাদ করতে জড়ো হয়েছেন। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং এর অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য আপনাদের কাজ করতে হবে।”

এর আগে, একটি সরকারি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় হাইলাইট করেছিল যে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর ‘ধারাবাহিক আক্রমণে’র মধ্যে এসেছে। যার মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, ভাঙচুর এবং ধর্মীয় স্থানগুলোতে হামলার ঘটনা। ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘সহিংসতার’ ঘটনাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারত এবং সংখ্যালঘুসহ সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা ঢাকার প্রাথমিক দায়িত্ব।

সূত্র : ইন্ডিয়া টুডে

Previous Post

নভেম্বরে কমেছে রেমিট্যান্স প্রবাহ

Next Post

ঢাকায় ত্রিদেশীয় ওরাল ক্যান্সার বিয়ষক ‘অনকোলোজি কনক্লেভ’ ১০ ডিসেম্বর

Next Post
ঢাকায় ত্রিদেশীয় ওরাল ক্যান্সার বিয়ষক ‘অনকোলোজি কনক্লেভ’ ১০ ডিসেম্বর

ঢাকায় ত্রিদেশীয় ওরাল ক্যান্সার বিয়ষক ‘অনকোলোজি কনক্লেভ’ ১০ ডিসেম্বর

সর্বশেষ সংযোজন

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবর

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.