Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
Tuesday, 3rd December, 2024
বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য
152
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন আজ মঙ্গলবার হালনাগাদ করা এই সতর্কবার্তায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের কিছু অংশে ভ্রমণ না করতে বলেছে।

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাচ্ছে বলে হালনাগাদ করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। সেখানে জরুরি ছাড়া ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে।

এই সতর্কবার্তা দেওয়ার কারণ উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাজ্যের স্বার্থ ও ব্রিটিশ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। সেই সব গোষ্ঠী ও ব্যক্তিও হামলা চালাতে পারেন যাঁরা যুক্তরাজ্য ও ব্রিটিশ নাগরিকদের তাদের টার্গেট মনে করেন।

ব্রিটিশ নাগরিকদের সব সময় চারপাশ সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে। বিদেশে কীভাবে নিরাপদ থাকতে হয় এবং সন্ত্রাসী হামলার সময় কী করতে হবে, সে বিষয়ে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের পরামর্শ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে।

পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের ওপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশির ভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি।

Previous Post

৫ ডিসেম্বর শুরু হচ্ছে রুয়েট সাইবার ফেস্ট ২০২৪

Next Post

ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের

Next Post
ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের

ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

টরন্টোর খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডার খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

আন্তর্জাতিক

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.