Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্পের মার–এ–লাগোয় হঠাৎ কেন জাস্টিন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
Sunday, 1st December, 2024
ট্রাম্পের মার–এ–লাগোয় হঠাৎ কেন জাস্টিন ট্রুডো
152
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার–এ–লাগো রিসোর্টে গিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের কথা জানানোর দিন কয়েক পরই ট্রুডো ফ্লোরিডায় গেলেন।

তবে এ সফর পূর্বনির্ধারিত ছিল না। ট্রুডোর সরকারি কার্যসূচিতেও ফ্লোরিডা সফরের কথা আগে থেকে উল্লেখ করা ছিল না। প্রত্যক্ষদর্শীর সূত্রে রয়টার্স জানিয়েছে, ট্রুডোকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের মার–এ–লাগোর দিকে যেতে দেখা গেছে।

দুই নেতার সাক্ষাতের বিষয়ে জানতে ট্রুডোর দপ্তর ও ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প গত সোমবার হুমকি দেন, কানাডা ও মেক্সিকো থেকে আসা আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তাঁর প্রশাসন। সীমান্ত দিয়ে মাদক আর অভিবাসী পাঠানো বন্ধ করা না হলে এই শুল্ক আরোপ করা হবে বলে জানান যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট।

শ্লথ অর্থনীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে কয়েক বছর ধরে ধুঁকছে কানাডা। এসব কারণে ট্রুডোর জনপ্রিয়তাও পড়তির দিকে রয়েছে। ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে, পরবর্তী নির্বাচনে রক্ষণশীলদের কাছে ট্রুডোর দল লিবারেল পার্টি অব কানাডা ধরাশায়ী হতে পারে।

এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা নিঃসন্দেহে ট্রুডোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ওই ঘোষণার পরপরই ট্রুডো ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে কানাডার ১০টি প্রদেশের প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। বিষয়বস্তু ছিল কানাডা আর যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক।

এদিকে সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডমিনিক লিব্ল্যাঙ্ক ফ্লোরিডা সফরে ট্রুডোর সঙ্গী হয়েছেন।

Previous Post

প্রবাসীদের জন্য সুখবর দিল এনবিআর

Next Post

গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেয়ায় বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

Next Post
গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেয়ায় বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

গ্রেনেড হামলার সব আসামিকে খালাস দেয়ায় বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

টরন্টোর খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডার খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

আন্তর্জাতিক

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.