Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করল ছাত্রশিবিরের প্রকাশনা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
Wednesday, 29th January, 2025
মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করল ছাত্রশিবিরের প্রকাশনা
152
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করেছে ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা ছাত্র সংবাদ।

নিজেদের ফেসবুক পেজে আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে ছাত্র সংবাদ বলেছে, ‘মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধ অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪–এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।’

ছাত্র সংবাদ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি প্রকাশনা। প্রবন্ধ প্রত্যাহার করে ছাত্র সংবাদের ফেসবুক পেজে দেওয়া বিবৃতি ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছে।

ছাত্র সংবাদের ডিসেম্বর-২০২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে বলা হয়েছিল, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল।

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত এই মন্তব্যের পর ছাত্র সংবাদ সমালোচনার মুখে পড়ে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে, মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন। আজ তারা ছাত্র-জনতার কাছে পরাজিত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য।’

ছাত্রদল আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ‘অবমাননার’ নিন্দা জানিয়ে শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

ছাত্রদল আরও বলেছে, ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ স্লোগান দিয়ে র‍্যালি করে, অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে; এটি সুস্পষ্ট দ্বিচারিতা।

প্রবন্ধ প্রত্যাহার করে ছাত্র সংবাদ বিবৃতিতে বলেছে, ঐতিহ্যগতভাবে তারা মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর-২০২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশিবির সম্পর্কে ছাত্র সংবাদ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সব সময় শ্রদ্ধাশীল।

Previous Post

এ ঘটনা স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ: জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন

Next Post

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মিলের নিরাপত্তা সুরক্ষা বাতিল

Next Post
যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মিলের নিরাপত্তা সুরক্ষা বাতিল

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মিলের নিরাপত্তা সুরক্ষা বাতিল

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

টরন্টোর খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডার খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

আন্তর্জাতিক

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.