Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মো. সরওয়ার হক চৌধুরী’র একগুচ্ছ কবিতা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 16, 2024
156
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

(১)

“রুখে দাও সাম্প্রদায়িকতা”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

সাম্প্রদায়িক সন্ত্রাসে
রক্তাক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ,
জেগে উঠলে বাঙালি
সাম্প্রদায়িকতা হবে নিঃশ্বেষ |

চারিদিকে ধ্বংসযজ্ঞ দেখে
সোনার বাংলা ডুকরে কাঁদে,
সন্ত্রাস থেমে যাবে
প্রতিবাদী জনতার বাঁধে |

আমাদের প্রধান পরিচয়
সবার আগে আমরা মানুষ,
এতটা পথ পেরিয়েও
এখনও হয়নি একটুখানি হুশ |

মাতৃভুমির চোখের জলে
বুক ভেঙে যায়,
প্রতিশোধের সময় এসেছে বন্ধু
পথে নেমে আয় |

হিন্দু – মুসলমান -বৌদ্ধ – খৃষ্টান
সবার রক্ত লাল,
জেগে উঠবে বাংলাদেশ
ছাত্র – জনতা উত্তাল |

আর কেঁদোনা বন্ধু
আমরা পাশে আছি,
কাঁধে কাঁধ মিলে
সবাই সবার কাছাকাছি |

(২)

“শিক্ষকের কান্না”
°°°°°°°°°°°°°°°°°
জীবনটা বিকশিত হতে প্ৰয়োজন
শিক্ষাগুরুর নির্ভয় আশ্রয়,
শিক্ষার্থীর মাঝে বিরাজ করবে
শ্রদ্ধামাখা ভয় |

তথাকথিত মেধাবীরা
শিক্ষকের পুণ্য কর স্পর্শ করেছে প্রত্যাখ্যান,
শিক্ষকদের পদচ্যুত, লাহ্নিত করা
তথাকথিত মেধাবীদের অবদান |

চারিদিকে বিষাক্ত সৌরভ
জ্ঞানের রাজ্যে তথাকথিত মেধাবীরাই রাজা,
প্রশংসা না করলে পড়বে বিপদে
তাই হীরক রাজার ঢোল বাজা |

শিক্ষকের হাতের বেত
তথাকথিত মেধাবীদের হাতে,
অসংখ্য শিক্ষকের অপমান জমা করেছে
হীরক রাজার শিক্ষা খাতে |

লেখা পড়ায় মন বসে না
তাই পরীক্ষায় অটোপাস,
স্বপ্নটা পৌঁছে যায়
‘উপদেষ্টা’ স্ট্যাটাস |

‘পরীক্ষা’ শব্দটি মুছে দিতে
রিসেট বাটনে দাও চাপ,
টু শব্দটি করলে
চাইতে হবে মাফ |

শিক্ষকের এই কান্না
জানি না কবে থামবে?
বীর বাঙালি যেদিন
রাজপথে নামবে |

(৩)
“পৃথিবী”
°°°°°°°°
বেঁচে থাকার আকুতি
নিজের জন্য নয়,
বোনটি ছিলেন অন্তঃসত্ত্বা
তাই ছিল এতোটা ভয় |

নৃশংসভাবে হত্যার পর
রাজাকার শাবকদের উল্লাস,
‘সোনার বাংলা’ পুড়ে ছারখার
সন্ত্রাসীদের বসবাস |

“পৃথিবী” চলে গেলেন পৃথিবী ছেড়ে
চোখের জল আটকানো কঠিন,
দেশের জন্য কাজ করতে জীবন দান
শোধ করবে কীভাবে সেই ঋণ |

অসংখ্য পুলিশের লাশ
বিচার নিয়ে টালবাহানা,
এক চোখা শাসকের
প্রতিহিংসার উম্মাদনা |

গর্জে উঠবে বাঙালি
রক্তে প্রবাহিত একাত্তর,
হার না মানা বাঙালি
সময়মত দিয়ে দিবে উত্তর |

হাত গুটিয়ে বসে থাকা
এক মুহূর্তের জন্য নয়,
বাঙালির রক্তে লেগেছে আগুন
করতে হবে জয় |

মানবতাহীন মানুষগুলো
করবে নাকি রাষ্ট্রের সংস্কার,
এরা লুঠেরা, হত্যাকারী, স্বাধীনতা বিরোধী
জনতার কাছে পরিস্কার |

(৪)

“নীরব দুর্ভিক্ষ”
°°°°°°°°°°°°°°
সাধারণ মানুষের হাহাকার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন চরমে,
এরা নির্লজ্জ তাই
ব্যর্থ হলেও মুখ ঢাকে না শরমে |

চারিদিকে নীরব দুর্ভিক্ষ
ক্ষুধার জ্বালায় মানুষ মরে,
প্রতারক তথাকথিত মেধাবীরা
হাল ফ্যাশনের গাড়িতে চড়ে |

খেতে পায় না শিশু
মায়ের চোখে কান্না,
কিনতে পারেনি সওদা
চুলোতে উঠাতে পারেনি রান্না |

বাজারে লেগেছে আগুন
নেভানোর নেই কেউ,
আগুন নেভাতে আসবে আবার একাত্তরের ঢেউ |

রাজপথে নেমে এসো বন্ধু
আর দেরি নয়,
‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত রাজপথ
শোষক পেয়েছে ভয় |

Previous Post

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি কি বাড়বে

Next Post

কানাডায় বিদেশিদের আশ্রয় চাওয়ার ঘটনা বাড়ছে কেন? তথ্য চাইলেন কানাডার অভিবাসন মন্ত্রী

Next Post
কানাডায় বিদেশিদের আশ্রয় চাওয়ার ঘটনা বাড়ছে কেন? তথ্য চাইলেন কানাডার অভিবাসন মন্ত্রী

কানাডায় বিদেশিদের আশ্রয় চাওয়ার ঘটনা বাড়ছে কেন? তথ্য চাইলেন কানাডার অভিবাসন মন্ত্রী

সর্বশেষ সংযোজন

টরন্টোর খবর

প্রতিবাদ : মিথ্যা ও অপপ্রচার থেকে দুরে থাকুন। উইকলি টরন্টো

কানাডার খবর

১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা ——মানিক লাল ঘোষ—–​বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা

কানাডার খবর

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হাকিকুল ইসলাম খোকন

কানাডার খবর

শুভ নববর্ষ! ১৪৩৩ বঙ্গাব্দের এই আনন্দক্ষণে দেশ ও প্রবাসে থাকা সকল বাঙালির জন্য রইল অনেক অনেক শুভকামনা।

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

প্রতিবাদ : মিথ্যা ও অপপ্রচার থেকে দুরে থাকুন। উইকলি টরন্টো

১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা ——মানিক লাল ঘোষ—–​বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা

বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হাকিকুল ইসলাম খোকন

শুভ নববর্ষ! ১৪৩৩ বঙ্গাব্দের এই আনন্দক্ষণে দেশ ও প্রবাসে থাকা সকল বাঙালির জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.