Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মোঃ সরওয়ার হক চৌধুরী’র এক গুচ্ছ কবিতা

মো. সরওয়ার হক চৌধুরী, লেখক ও সাংবাদিক by মো. সরওয়ার হক চৌধুরী, লেখক ও সাংবাদিক
December 29, 2024
156
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

১.

“পথিক”
————

উত্তপ্ত চোখের জলে প্রবাহিত
তটিনীর মাঝখানে দিয়ে বাঁধ,
পথিক সেই জলে
মিটাতে চায় সাধ।

বাঁধ ভেঙে খান খান
তটিনী প্রবাহিত হয় প্রকৃতির নিয়মে,
পথিকের ওষ্ঠাগত প্রাণ
নিথর যৌবনে।

যেভাবেই হোক পেতে হবে
প্রকৃতির সাথে করেছে যুদ্ধ,
প্রকৃতির দেহ রক্তাক্ত
তাই প্রকৃতি হয়েছে ক্ষুব্ধ।

হায় পথিক! হায় পথিক!
তুমিতো অনেক বুদ্ধিমান,
এতো কিছু আয়োজনের পরও
কে কেড়ে নিলো সাধের প্রাণ।

তটিনীতে ধ্বংস স্তুপ
আশাটুকু নিঃশেষ,
তারপরও হাসিমুখ
পথিক সব সময় বিশেষ।

২.

“জীবনবোধ”
——————
প্রদীপ নিভে গেলে
আবার জ্বালানো যায়,
হৃদয় পুড়ে গেলে
কষ্টের ছায়া পাশে এসে দাঁড়ায়।

মুখের হাসি ম্লান হলে
আবার হাসি আসে,
ভালবাসা হারিয়ে গেলে
উজ্জ্বল স্মৃতিটুকুকে ভালবাসে।

মুষল ধারে বৃষ্টি হলে
আবার রোদ ওঠে,
পুষ্পের পাপড়ি ঝরে গেলে
শুভ্র ফুল ফোটে।

চাঁদ ঢেকে গেলে
আবার দেখা যায়,
দু’চোখের পাতা ভিজে
রুপালি জ্যোৎস্না বিলায়।

মেঘে ঢেকে গেলে সূর্য্য
আবার ফিরে আসে উত্তাপ,
লাল টকটকে কৃষ্ণচূড়া
ভালবাসা করোনা পরিমাপ।

দুঃখ চলে গেলে
সুখ ফিরে আসে,
কতটুকু দুঃখ দিলে তৃপ্ত হবে
দুঃখ করোনা সর্বনাশে।

তোমার সাথে কথা হলে
জেগে জেগে কেটে যায় রাত,
গভীর রাত কেটে গেলে
ফিরে আসে নির্ঘুম প্রভাত।

জীবন চলে গেলে
আর ফিরে আসে না,
যেখান থেকে ফিরে আসা যায় না
সেটাই আসল ঠিকানা।

৩.

“আলোয় ভরে উঠুক আকাশ”
—————————————-
ভেজা চোখে ঝাপসা ছবি
কুয়াশায় ঘেরা চারিদিক,
ভালবাসার মেঠো পথে
কিভাবে অচেনা হলে পথিক।

স্বপ্নগুলো উড়ছে ঝিরি ঝিরি বাতাসে
চারিদিকে বাজে হৃদয় ভাঙ্গা গান,
যত দূরে যাওনা কেন?
হৃদয়ে রয়েছে অম্লান।

পুরোনো কবিতা ভেসে আসে
আঁধার নামে গোঁধুলী বেলা,
ঘুমিয়ে পড়েছে জ্যোৎস্না ছড়ানো চাঁদ
আকাশে তারার মেলা।

নির্ঘুম শীতের রাতে
বার বার ডাকছে কেন পিছুটান?
বন্ধ জানালা কপাট
কড়া নাড়ে চেনা সেই আহ্বান।

হারিয়ে গেছে সোনালী রোদ
তাই এত অভিমান,
আলোয় ভরে উঠুক আকাশ
সূর্য্যের নেই সন্ধান।

৪.

“একটি অপ্রকাশিত কবিতা”
————————————–
একটি অপ্রকাশিত কবিতা
নীরবে হেঁটে চলে হৃদয়ে,
কখনও ক্লান্ত হয় না
থেমে যায় না ভয়ে।

বাতায়ন জুড়ে সোনালী রোদ
বাক্যগুলো বড়ই চঞ্চল,
উত্তাপ ছড়ায় শব্দ
প্রকাশিত হওয়ার ইচ্ছেটা প্রবল।

উচ্চারণ করতে চায় বিদ্রোহী কন্ঠ
কি মধুর ছন্দে!
নিরুপায় ঠোঁট
কবিতা রয়েছে রন্ধ্রে রন্ধ্রে।

কষ্টটা চলে হেলে দুলে
মরুভুমির দীর্ঘ পথ,
অপেক্ষায় থাকে এক ঝুড়ি সত্য
দোলনায় দোল খায় মতামত।

কি যে নিস্তব্ধতা!
একটি অপ্রকাশিত কবিতা,
শুভ্র কাগজ হয়ে যায় ধূসর
গ্রাস করে বিষণ্নতা।

কাজল কালো অক্ষর
জড়িয়ে আছে শিউলি ফুলের মালা,
কবিতা করেছে বিদ্রোহ
সময় বদলের পালা।

Previous Post

প্রথমবারের মতো ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট অনুষ্ঠিত

Next Post

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

Next Post
প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় 'মোগের মুলুক'

সর্বশেষ সংযোজন

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

‘দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’
বাংলাদেশের খবর

‘দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

‘দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’

‘দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.