Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মোঃ সরওয়ার হক চৌধুরী’র এক গুচ্ছ কবিতা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
Thursday, 23rd January, 2025
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

১.

“কিভাবে লিখবো কবিতা”
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
রক্তাক্ত বর্ণমালা
শব্দের কান্নায় এলোমেলো খাতা,
তীরবিদ্ধ কথামালা
কিভাবে লিখবো কবিতা?

বৃক্ষরাজির চোখের জল
আঘাতে ক্ষত বিক্ষত সবুজ পাতা,
সূর্যোদয়ের সময় নয়নে পড়েনি সূর্যরশ্মি
কিভাবে লিখবো কবিতা?

অন্ধকার সারাটা বেলা
শামুকের ভিতর মুক্তা,
সূর্যাস্তের সময় আকাশ হয়নি লাল
কিভাবে লিখবো কবিতা?

আকাশে তারা নেই
বেদনায় ভরা বাস্তবতা,
চাঁদ জ্যোৎস্নার আলো না ছড়ালে
কিভাবে লিখবো কবিতা?

হৃদয় ভরা অভিমান
নেই কোন মুগ্ধতা,
চোখ রাঙানিতে মুছে দিতে চায় ভালবাসার স্তবক
কিভাবে লিখবো কবিতা?

বাতায়ন জুড়ে কাগজের ফুল
প্রকৃতিতে নেই স্নিগ্ধতা,
চিলেকোঠায় কাক ডাকে কা… কা…
কিভাবে লিখবো কবিতা?

ঘুমন্ত শহর
উচ্চস্বরে কাঁদতেও বাঁধা,
দুঃখগুলো কালো মেঘের আড়ালে
কিভাবে লিখবো কবিতা?

নির্দয় আঘাতে নিথর দেহ
প্রতিহিংসার আগুনে পুড়ছে সভ্যতা,
সোনার বাংলার নীরবতা
কিভাবে লিখবো কবিতা?

আকাশে চাঁদ নেই
আঁধার রাতে শূন্যতা,
পাখিগুলো ঘরে ফেরে না
কিভাবে লিখবো কবিতা?

বিষাক্ত বাতাসের আঘাতে
হারিয়ে যায় বেলি ফুলের শুভ্রতা,
নর্দমার জলে সাঁতার কাটে অবুঝ মাছ
কিভাবে লিখবো কবিতা?

সবুজ ঘাস হয়েছে লাল
কালো কালির লেখা হয়ে যায় সাদা,
তারাগুলো আকাশ থেকে খসে পড়ে
কিভাবে লিখবো কবিতা?

লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে কেটে যায় সারারাত
অনিশ্চিত পলাশ – শিমুল ফোটা,
চোখের জলে মুছে যায় কাজল
কিভাবে লিখবো কবিতা?

কথা বলতে হবে
বড়ই কষ্টের কথা,
হতে হবে আমি থেকে আমরা
কিভাবে লিখবো কবিতা?

২.

‘প্রগতি’
°°°°°°°°
মুক্তি আনবে তাই
জ্বলে উঠেছিলো বন্ধুরা ,
সুবাস ছড়াতে
ফুল ফুটেছিল নয়নতারা।

দেখেছিলো স্বপ্ন
তাই স্বপ্ন গড়ার পালা ,
অভিবাদন জানাতে
হাতে ফুলের মালা।

ঝিরি ঝিরি জলে
ফুটেছিল ফুল ,
ফুল ছিড়েছে দস্যুরা
ভেঙেছে নদীর কূল।

রঙ্গিন স্বপ্নটা হাসে
চারিদিকে সাজ সাজ ,
স্বপ্নকে বেঁচে রাখা
প্রগতির কাজ।

ঘড়ির কাঁটা থামাতে চায়
তাই সময়টা বিব্রত ,
প্রগতির চাকা ঘুরাতে
ফুল ফুটেছে শত শত।

৩.

‘স্মৃতি’
°°°°°°°
স্মৃতিগুলো ঢেকে যায়
কুয়াশার চাদরে,
সূর্য্যের কিরণে ভেসে উঠে স্মৃতি
শ্রাবণ সন্ধ্যার আদরে |

সাদা হাঁস সাঁতার কাঁটে
পুকুরের জল শান্ত,
হৃদয় সমুদ্রে ঢেউ উঠে
আঁখিকে করে বিভ্রান্ত।

ভেজা স্মৃতির গায়ে শিশির বিন্দু
শীতে উত্তাপ দাও,
পড়ে আছে নিথর দেহ
মধুর স্মৃতিগুলো উধাও।

বেদনার স্মৃতি তাড়া করে
কম্পিত হৃদয়,
সময়কে করে বিভ্রান্ত
কীট – পতঙ্গের ভয়।

শিউলি ফুলগুলো এখনও সতেজ
স্মৃতির গায়ে মাটির সোঁদা গন্ধ,
পাঞ্জাবির ভাঁজ এখনও স্পষ্ট
কানে বাজে নুপুরের ছন্দ।

৪.

‘আকাশ হয়েছে নীল’
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শূণ্যে ভাসে ছেঁড়া কাগজ
চারিদিকে নিকষ কালো অন্ধকার,
গুরুম গুরুম শব্দ
গগন থেকে ভেসে আসে হুঙ্কার।

সারাটা দিন বারিপাত
জলে ভরা নদী,
প্রকৃতির সৌন্দর্য্য বড়ই মধুর
তটিনীতে চাঁদের আলো পড়ে যদি।

কাশঁফুল পবনে দোলে
তটিনী পেয়েছে ভরা যৌবন,
জল পথে চলে নৌকা
কেড়েছে মানুষের মন।

ভেঙেছে বিহঙ্গের বাসা
উড়ছে চালের টিন,
জলে ভেজা নিয়তি
হয়েছে অর্বাচীন।

গভীর বারির নিচে
ধান গাছের বসবাস,
প্রকৃতির আঘাতে
হয়েছে সর্বনাশ।

দিনেও আঁধার তাই
দীপ্তির সন্ধান,
দোদুল্যমান ভাবনার মাঝে
ওষ্ঠাগত প্রাণ।

উম্মুক্ত জানালা
আকাশে উড়ছে চিল,
থেমে গেছে ঝড়
আকাশ হয়েছে নীল।

মো. সরওয়ার হক চৌধুরী,
সাংবাদিক ও সাহিত্যিক

Previous Post

নির্বাচনে সব দল অংশ নিতে পারবে কি না

Next Post

বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: মির্জা ফখরুল

Next Post
বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: মির্জা ফখরুল

বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: মির্জা ফখরুল

সর্বশেষ সংযোজন

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ চালু
বাংলাদেশের খবর

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ চালু

Research finds microplastics in 76% toothpastes
english

Research finds microplastics in 76% toothpastes

Acting President pays homage at National Memorial
english

Acting President pays homage at National Memorial

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges
english

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ চালু

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ চালু

Research finds microplastics in 76% toothpastes

Research finds microplastics in 76% toothpastes

Acting President pays homage at National Memorial

Acting President pays homage at National Memorial

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.