Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 14, 2024
মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত নারী তুলসী গ্যাবার্ডকে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে মনোনীত করেছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এরপর দায়িত্ব বুঝে নেবেন তুলসীও। তিনি যুক্তরাষ্ট্রের মোট ১৮টি গোয়েন্দা সংস্থার দেখভালের দায়িত্বে থাকবেন।

কে এই তুলসী গ্যাবার্ড?
তুলসী ২০২২ সালের আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি ছিলেন। কিন্তু ওই সময়ের পর থেকে ট্রাম্পের কট্টর সমর্থকে পরিণত হন তিনি। এ বছরের শুরুতে ট্রাম্পকে নির্বাচনে সমর্থন দেন তুলসী।

ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নারী ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তারও বিরোধীতা করেন। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তুলসী বলেন, তিনি কাজ করার জন্য মুখিয়ে আছেন।

তুলসী ১৯৮১ সালের ১২ এপ্রিল আমেরিকান সামোয়ার লিলোয়ালোয়ায় জন্মগ্রহণ করেন। যখন তার বয়স মাত্র দুই বছর ছিল তখন তার পরিবার হাওয়াইয়ে চলে আসে। তরুণ বয়সে একটি অলাভজনক পরিবেশ সংস্থা গড়ে তোলেন তিনি।

২০০৯ সালে হাওয়াই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে বিএসবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

তুলসীর বাবা মাইক গ্যাবার্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ছেড়ে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দিয়েছিলেন। তিনি হাওয়াই অঙ্গরাজ্যের একজন সিনেটরও। তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে।

তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। এর অংশ হিসেবে ইরাক ও কুয়েতি গিয়েছিলেন তিনি।

তুলসী হিন্দু ধর্মাবলম্বী। তিনি মাত্র ২১ বছর বয়সে হাওয়াইয়ের হাউজ অব রিপ্রেজেনটেটিভে নির্বাচিত হন। তবে একবার দায়িত্ব পালনের পরই ন্যাশনাল গার্ডের হয়ে ইরাকে যেতে হয় তাকে। পরবর্তীতে কংগ্রেসে হাওয়াইয়ের প্রতিনিধি নির্বাচিত হন তিনি। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতার ওপর হাত রেখে শপথ নিয়ে কংগ্রেসের দায়িত্ব শুরু করেন তুলসী।

২০২০ সালের নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে নির্বাচনের চেষ্টা চালিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে জো বাইডেনকে সমর্থন দেন। ওই নির্বাচনে বাইডেন প্রেসিডেন্ট হন। কিন্তু এর দুই বছর পর বাইডেনের দল ছেড়ে দেন তিনি।

চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেন তুলসী। ওই সময় তিনি জানান, আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন তিনি। গত অক্টোবরে এক জনসভায় তুলসী দাবি করেন তার পুরোনো দল ডেমোক্র্যাটিক পার্টি ‘অচেনা’ হয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

Previous Post

শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছেন ট্রাম্প

Next Post

পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্যে

Next Post
পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্যে

পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্যে

সর্বশেষ সংযোজন

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবর

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.