Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 14, 2024
শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছেন ট্রাম্প
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আগের কোন কোন কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, সেই তালিকা তৈরি করা হচ্ছে। ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা শীর্ষ কর্মকর্তাদের এই তালিকা তৈরি করছে।

দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বরখাস্ত হতে যাওয়াদের মধ্যে জয়েন্ট চিফস অব স্টাফও থাকতে পারেন। এটিকে পেন্টাগনে একটি ‘নজিরবিহীন ঝাঁকুনি’ হিসেবে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গত ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর বরখাস্তের পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্পের প্রশাসন গঠনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন হতে পারে।

একটি সূত্র পেন্টাগনে গণহারে বরখাস্ত করার সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। সূত্র জানিয়েছে, ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবেন কি না তা স্পষ্ট নয়। যদিও নির্বাচনের আগে তিনি প্রতিরক্ষা নেতাদের বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে ‘সেনা প্রত্যাহারের জন্য দায়ীদের’ নিয়ে তিনি নির্বাচনী প্রচারের সময়ও বক্তব্য রেখেছিলেন।

তবে এ নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আরেক সূত্র রয়টার্সকে বলছে, নতুন প্রশাসন সম্ভবত ট্রাম্পের জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর বেশি নজর দেবে। গত মাসে প্রকাশিত বব উডওয়ার্ডের ‘ওয়ার’ বইয়ে মিলি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেন।

দ্বিতীয় সূত্রটি বলেছে, মিলি যাদের পদোন্নতি ও নিয়োগ দিয়েছিলেন প্রত্যেককে ট্রাম্প প্রশাসন বরখাস্ত করতে পারে। ‘মিলির সাথে যুক্ত প্রত্যেকের একটি বিশদ তালিকা রয়েছে। তারা সবাই চলে যাবে।’

জয়েন্ট চিফস অফ স্টাফের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন, বিমান বাহিনী, ন্যাশনাল গার্ড এবং স্পেস ফোর্সের প্রধান রয়েছে।

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হতে যাওয়া ৪৪ বছর বয়সী হেগসেথ নিজের লেখা এক বইয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে পেন্টাগনের জ্যেষ্ঠ নেতৃত্বকে আমূল পরিবর্তন করতে হবে, যাতে আমরা আমাদের জাতিকে রক্ষা করতে এবং আমাদের শত্রুদের পরাজিত করতে প্রস্তুত হতে পারি। অনেক লোককে বরখাস্ত করা দরকার।

Previous Post

আহতরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে

Next Post

মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?

Next Post
মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?

মার্কিন গোয়েন্দা প্রধান হতে যাওয়া কে এই ভারতীয় বংশোদ্ভূত তুলসী?

সর্বশেষ সংযোজন

টরন্টোর খবর

টরন্টোর খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে টরন্টোর রেট হট তান্দুরি বাংলা পাড়ার পৃথক আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

কানাডার খবর

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত –হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

টরন্টোর খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে টরন্টোর রেট হট তান্দুরি বাংলা পাড়ার পৃথক আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত –হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.