Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’ কানাডা’র নির্বাচন ঘিরে কমিউনিটিতে ব্যাপক উদ্দীপনা ।

kaisarbttb@gmail.com by kaisarbttb@gmail.com
Thursday, 30th April, 2026
153
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

উইকলি টরন্টো নিউজঃ

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’ কানাডা’র নির্বাচন ঘিরে কমিউনিটিতে ব্যাপক উদ্দীপনা । বাংলাদেশের মানুষের চিরাচরিত রীতি, কোনো নির্বাচন এলেই বাংলাদেশের মানুষ উৎসবমুখর হয়ে ওঠেন, সেটা হউক প্রবাসে অথবা দেশে । কিছুদিন আগে ফেডারেল উপনির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ডলি বেগম বিপুল ভোটে নির্বাচিত হয়েছে । এর পরে রয়েছে এম পি পি নির্বাচন সেটাও বাঙালি কমিউনিটিতে ব‍্যপক সাড়া ফেলেছে । সাধারণত: প্রবাসে সিলেটের বিপুলসংখ্যক মানুষ প্রবাসী হয়ে থাকেন। গতকাল যারা রেড হট রেস্টুরেন্টে এই আমেজ মিস করেছেন -উনারা অনেক কিছুই মিস করেছেন। জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টো’র আসন্ন নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজেটা অত্যন্ত উৎসবমুখর । পুরো টরেন্টো শহর।বাঙালি কমিউনিটির এক অন্যতম নির্বাচনী উৎসব এমন কি সিলেট বিভাগের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চলেও নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছে এই টরন্টো শহরে। ১৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জালালাবাদ নির্বাচন কমিশন। সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রবাসীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি প্রবাসে সিলেটি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান সভাপতি মাহবুব চৌধুরী রনির নেতৃত্বে “রনি-মারুফ-রাসেল পরিষদ”, এবাদ-মঈনুল-বাবলু পরিষদ” এবং তুহিন-তানভীর-এজাজ পরিষদ” নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। প্রতিটি প্যানেল তাদের নির্বাচনী ইশতেহারে সিলেটি কমিউনিটির উন্নয়ন, সামাজিক ঐক্য জোরদার এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৯ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত ভোটার নিবন্ধনের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনটি প্যানেলই নির্বাচন কমিশনের কাছে ভোটার নিবন্ধন ফরম জমা দিয়েছে। এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আজফর , কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন লায়েক চৌধুরী, এমাদ হোসাইন, জামসেদ মিশকাত চৌধুরী ও শংকু পুরকায়স্থ। নির্বাচনকে কেন্দ্র করে টরন্টোর সিলেটি কমিউনিটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রবাসীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। উল্লেখ্য , নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ মে ২০২৬ সালে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য কানাডায় অবস্থানরত কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।

link: FB

Previous Post

অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণে পুলিশের গণবিজ্ঞপ্তি: স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত

Next Post

প্রতিবারের মত এবারও নিয়মিত টরন্টোতে বছরের প্রথম বাংলাদেশি আউটডোর ফেস্টিভ্যাল: ৬ ও ৭ জুন ‘বাংলাদেশ কার্নিভাল’ নাম করনের হতে যাচ্ছে ।

Next Post

প্রতিবারের মত এবারও নিয়মিত টরন্টোতে বছরের প্রথম বাংলাদেশি আউটডোর ফেস্টিভ্যাল: ৬ ও ৭ জুন 'বাংলাদেশ কার্নিভাল' নাম করনের হতে যাচ্ছে ।

সর্বশেষ সংযোজন

Research finds microplastics in 76% toothpastes
english

Research finds microplastics in 76% toothpastes

Acting President pays homage at National Memorial
english

Acting President pays homage at National Memorial

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges
english

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

Bangladesh pursues inclusive foreign policy with all neighbors: Titumir
english

Bangladesh pursues inclusive foreign policy with all neighbors: Titumir

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

Research finds microplastics in 76% toothpastes

Research finds microplastics in 76% toothpastes

Acting President pays homage at National Memorial

Acting President pays homage at National Memorial

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

Shama seeks UAE support to address expatriates’ ongoing challenges

Bangladesh pursues inclusive foreign policy with all neighbors: Titumir

Bangladesh pursues inclusive foreign policy with all neighbors: Titumir

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.