Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

মো. সরওয়ার হক চৌধুরী’র এক গুচ্ছ কবিতা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
Saturday, 11th January, 2025
155
SHARES
1.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

১.

‘রিকসাওয়ালা’
———————
রিকসাওয়ালা যেতে চায় না
রিকসা নিয়ে টানাটানি,
মানুষের অনুভব
করছে হয়রানি।

বয়সটা অনেক
তবুও রিকসা চালায়,
ক্ষুধার্ত চাহনি
কখন পৌছাবে বাসার দরজায়।

প্যাডেলে দেয় চাপ
ঝরছে ঘাম,
এত পরিশ্রমের পরও
পায় না ন্যায্য দাম।

মহাজনের টাকা দেয়ার পর
কিনতে হবে চাল,
খরচের কথা ভাবতে গেলে
হয়ে যায় করুণ হাল।

মনের দুঃখ মনে থাকে
তারপরও গায় গান,
কষ্টে নিথর শরীর
চোখ দুটো ম্রিয়মাণ।

২.

“আকাশে উড়ছে শকুন”
——————————–
বাতাসে পোড়া গন্ধ
লুঠেরাদের উল্লাস,
মগজ জুড়ে হিংসা বিদ্বেষ
সন্ত্রাসের বসবাস।

আকাশে উড়ছে শকুন
জানালা জুড়ে ধোঁয়া,
দেয়ালে দেয়ালে তান্ডব
সন্ত্রাসের ছোঁয়া।

কানে কানে বলেছে বৃষ্টি
তাই প্রতিবাদী মন,
এইতো শোনা যায়
সমুদ্রের গর্জন।

কৃষ্ণচূড়া ফুলের স্পর্শে
শৃঙ্খলমুক্ত হাত,
আলো আসবে তাই
অপেক্ষায় সূর্য ওঠা প্রভাত।

৩.

“মেঘে ঢাকা আকাশ”
—————————–
বৃষ্টিতে ভেজা আঁখি
মেঘে ঢাকা পৃথিবী,
ফুলের পাপড়িগুলো ছিড়ে ফেললেও
মুছে যাবে না স্মৃতি।

চাঁদের জ্যোৎস্নার আলোয়
আলোকিত পথ,
হারিয়ে যায় সূর্য
থমকে যায় মতামত।

কৃষ্ণচূড়া ফুলের রঙে
উদিত হবে সূর্য,
যত দূরেই হোক না কেন
আলোকিত হবে পূর্ব।

সূর্যের আলো ছড়াবে
সময়ের বাঁকে,
সূর্যের আলোয় কেটে যাবে আঁধার
সময়ের ডাকে।

আবার দেখা হবে
ফুল ফোটার সময়,
সময় বলবে কথা
হাসিটা থাকবে অক্ষয়।

৪.

“ধোঁয়ায় আচ্ছন্ন বিবেক”
———————————
ধ্বংসে শক্তির প্রকাশ পায়না
সৃষ্টি প্রকাশ করে শক্তির ,
ধৈর্য্য , সহনশীলতার মাধ্যমে
সেইতো প্রকৃত বীর।

সৃষ্টিতে সৌন্দর্য্য
চারিদিকে সবুজ ,
ধ্বংসের উন্মাদনা
মন যখন অবুঝ।

ধৈর্য্যে সৃষ্টি হয় শুদ্ধাচার
সৃষ্টিতে প্রয়োজন সময় ,
এক নিমেষেই হয়ে যায় ধ্বংস
মানুষের মনে তৈরী হয় ভয়।

ধোঁয়ায় আচ্ছন্ন বিবেক
ধ্বংস করে কুজন ,
ধ্বংসের চিত্র বড়ই বেদনার
উদ্বেলিত মন।

ধ্বংসাত্মক কাজে মেতে উঠে
বিবেকহীন দুর্বৃত্ত ,
সফলতার ঢেঁকুর তোলে
মনে করে কৃতিত্ব।

সন্ত্রাসের নির্দয় আঘাতে
অর্থনীতি হয় বিনষ্ট ,
তৈরি হয় সংকট
বেড়ে যায় কষ্ট।

উগ্রতা ও সহিংসতায়
আঁধার কাটে না, পরিস্থিতি হয় প্রকট ,
সহিষ্ণুতা ও সহনশীলতায়
মিটে যায় সংকট।

মো. সরওয়ার হক চৌধুরী, সাংবাদিক ও সাহিত্যিক

Previous Post

টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন

Next Post

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যার ‘কৃতিত্ব’ নিয়ে বিএনপি নেতা পরে বললেন ‘স্লিপ অব টাং’

Next Post
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যার ‘কৃতিত্ব’ নিয়ে বিএনপি নেতা পরে বললেন ‘স্লিপ অব টাং’

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যার ‘কৃতিত্ব’ নিয়ে বিএনপি নেতা পরে বললেন ‘স্লিপ অব টাং’

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

টরন্টোর খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডার খবর

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

আন্তর্জাতিক

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে AUTHENTIC HUB কার্যক্রম- ইউ এস এ ও কানাডা থেকে থেকে সরাসরি আমদানি করা ব্র্যান্ডেড টপ ক্লাস কসমেটিকস আইটেম এবং প্রিমিয়াম গিফট আইটেম

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

১৭ বছরীয় কলেজ শিক্ষার্থী অনলাইন বেটিং সাইটের মাধ্যমে ১০ কোটি টাকার জালিয়াতি: ধরা পড়লেন রাশেদ হাসান

কানাডায় বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কানাডার’ বহুল প্রতীক্ষিত ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
  • english

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.