Weekly Toronto
Advertisement
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য
No Result
View All Result
Weekly Toronto
No Result
View All Result
ADVERTISEMENT

লেখক ও সাংবাদিক মো. সরওয়ার হক চৌধুরী’র একগুচ্ছ কবিতা

নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো by নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক টরন্টো
November 21, 2024
লেখক ও সাংবাদিক মো. সরওয়ার হক চৌধুরী’র একগুচ্ছ কবিতা
157
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

(১)

“শুকিয়ে গেছে জলরাশি”
মোঃ সরওয়ার হক চৌধুরী
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পাখির বাসায় ঘর বেঁধেছি
তোমায় খুঁজবো বলে,
বাতাসের সাথে মিশে যাবো
আকাশে উড়ার ছলে |

মাছের সাথে কেটেছি সাঁতার
তোমাকে দেখবো বলে,
তরঙ্গের সাথে মিশে যাবো
মেতেছি আনন্দে সমুদ্রের কল্লোলে |

পথে পথে মুক্ত উদ্যানে
তোমার গান শুনবো বলে,
কোকিলের মধুর কন্ঠে
গান না শুনিয়ে তুমি গেলে চলে |

আলোর নিচে দাঁড়াই
ছায়ার সাথে কথা হবে বলে,
অনুভূতিটা বড়ই প্রখর
মৌমাছিরা উড়ছে দলে দলে |

কুয়াশায় ভিজেছে চোখ
শীতের সকালে তোমার হাসি দেখবো বলে,
ভাঁপা পিঠা থেকে উড়ছে ধোঁয়া
খেঁজুর গাছে রসের হাড়ি দোলে |

তটিনীর দিকে তাকিয়ে আছি
মাছরাঙা হয়ে আসবে বলে,
এক পলকে উড়ে গেলে
অসংখ্য মানুষের কোলাহলে |

তটিনীর বুকে নৌকা চলে
তুমি আসবে বলে,
নয়ন দু’টি নীরব তাকিয়ে থাকে
পানকৌড়ি খেলা করে জলে |

প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে ওঠে মন
প্রকৃতির মাঝে আসবে বলে,
শুকিয়ে গেছে জলরাশি
গাছে গাছে আগুন জ্বলে |

জানালা জুড়ে হিমেল হাওয়া
গোধূলি বেলায় সূর্যাস্ত দেখবো বলে,
হারিয়ে যাওয়া রোদের মতো চারিদিকে জনশূন্য
নিষেধাজ্ঞা রয়েছে অবাধ চলাচলে |

তোমার হাতে হাত রেখেছি
তোমার সাথে হাঁটবো বলে,
এতদিন পর
স্বপ্নে তুমি এলে |

(২)

“সত্যের লুকোচুরি”
মোঃ সরওয়ার হক চৌধুরী
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ঝিরি ঝিরি পবনে দোল খায় বিহঙ্গ
সমুদ্র সৈকতে গড়াগড়ি করে শুক্তি,
আননের উপর খেলা করে সূর্য কিরণ
বিবেকের মেলে না মুক্তি |

সত্যের লুকোচুরি
এলোমেলো কেশ,
হাসিটুকু আত্মগোপনে
চারিদিকে এতো কেন দ্বেষ !

এক ঝুড়ি প্রতারণায়
নিভেছে শান্তির প্রদীপ,
চোখের পাতায় অনুশোচনা
আত্মঘাতী জীব |

দেখেছে জ্যোৎস্না রাতে
ভেবেছে অনেকবার,
শীতল ছায়ায় মিশে আছে
ভাবনার পাহাড় |

মুষ্টিবদ্ধ হাতে
পরিধান করেছে চীড়,
গর্জন করে এগিয়ে আসে
সমুদ্রের নীর |

বৃষ্টি ভেজা দিনে
নিজেকে করেছে সমর্পন,
বিদ্যুৎ চমকানিতে
উজ্জ্বল শ্রাবণ |

আলোর মশাল হাতে
আঘাত করেছে আঁধারে,
নয়ন হয় আলোকিত
সত্য হেসে ওঠে বারে বারে |

পাখি ডাকা ভোরে
ঝুম বৃষ্টি আর আকাশের গুড় গুড় শব্দে জেগে ওঠা,
ক্লান্ত চোখে নতুন দিন
সূর্যের আলোর ছটা |

(৩)

খুঁজেছি অনেক দূরে
মোঃ সরওয়ার হক চৌধুরী
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ফুটপাতের হোটেলে খেয়ে
স্বপ্নটা চোখে নিয়ে হেঁটেছি সারাবেলা,
সময়টা বড়ই কঠিন
তাই করেছে হেলা |

হৃদয়ের জানালা কপাট বন্ধ
কেড়ে নেয়া বড়ই কঠিন,
দক্ষিণা বাতাসে জানালা করছে শব্দ
মেটাতে এসেছে ভালবাসার ঋণ |

কামিনী ফুলের মাতাল করা সুগন্ধে
কপাট গেলো খুলে,
নীলকণ্ঠ পাখি হয়ে এক’পা দু’পা করে এগিয়ে
দাঁড়িয়ে আছে এলোচুলে |

লাল শাড়িটা ধরেছে জড়িয়ে
জলোচ্ছ্বাসের মতো চোখের জল,
কোলাহলের মাঝে বড়ই একলা
চোখে শোকের কাজল |

কষ্টটা মেঘ হয়ে ঝরছে
হৃদয়ে আকাশের সব নীল,
কৃষ্ণচূড়ার মতো লাল হয়েছে আনন
জীবনটা বর্ণিল |

অসংখ্য গোলাপী পাপড়ি
ধুলোর গায়ে লেগে আছে,
খুঁজেছি অনেক দূরে
রয়েছে দু’চোখের খুব কাছে |

দু’চোখকে ঘিরে রেখেছে
মাঝরাতের কুয়াশা,
রোদ্রের আলোতে ঝিকিমিকি
নিষ্ঠুর ভালবাসা |

বলছে কথা লাল ঠোঁট
কা•••• কা•••• করে দাঁড়কাক,
নদী মিলেছে সাগরে
জীবন নদীর বাঁক |

চোখের পাতা ভিজেছে
বৃষ্টির জলকনায়,
পুষ্প যদি সুবাস ছড়ায়
সেটি নয় অন্যায় |

(৪)

“নিঃসঙ্গতার কিছু সময়”
মোঃ সরওয়ার হক চৌধুরী
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সকালে তটিনীর ঢেউয়ে পড়েছে
সোনালী রোদ,
তটিনীর পাড়ে এক ঝাঁক বিহঙ্গ
নয়নে রোদ পড়েছে তাই করেছে ক্রোধ |

বিহঙ্গগুলো করছে পান
তটিনীর জল করবে নিঃশ্বেস,
বিহঙ্গগুলোর হলো সলিল সমাধি
কাজটা ছিল না বেশ |

গগন থেকে তটিনীতে ঝরছে বৃষ্টি
ডুবে গেছে তট তাই তটিনীর জেগেছে ক্রোধ,
গগন বৃষ্টি বন্ধ করায় মরে গেছে তটিনী
চৈত্র মাসে তটিনী হারিয়েছে বোধ |

চাঁদ ছড়াবে জ্যোৎস্না
সূর্যাস্ত না হওয়ায় চাঁদের লেগেছে ক্রোধ,
সূর্যের আলো দেয়া বন্ধ হয়েছে চাঁদে
অমাবস্যায় প্রকৃতি নিয়েছে শোধ |

ভাল কিছুর জন্য সামনে এগুতে গেলে
মাঝে মাঝে কিছুটা পিছাতে হয়,
যদি হয় কৌশল
সেটি নয় ভয় |

কোলাহল ছেড়ে অনেক দূরে
নিঃসঙ্গতাকে করতে উদযাপন,
মন জুড়ে প্রবল বিশ্বাস
কোলাহলে যারা ছিল আপন |

অসময়কে পিছু ফেলে সামনে সময়
সময় জানাতে চায় খবর,
দু’হাতের তালুতে আলোর বিচ্ছুরণ
সূর্য ওঠা ভোর |

প্রকৃতি চিরকালই সত্য
প্রকৃতিকে করতে হয় উপভোগ,
আত্মঘাতী ক্রোধ
জীবনে করে না কিছু যোগ |

Previous Post

সাহসী প্রতিবাদ

Next Post

মুক্তিযোদ্ধাদের তৈরি ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি

Next Post
মুক্তিযোদ্ধাদের তৈরি ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি

মুক্তিযোদ্ধাদের তৈরি ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি

সর্বশেষ সংযোজন

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব
বাংলাদেশের খবর

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি
বাংলাদেশের খবর

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচিত

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ
বাংলাদেশের খবর

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ADVERTISEMENT
  • Trending
  • Comments
  • Latest
১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে কানাডা আ. লীগের মানববন্ধন ও স্বারকলিপি

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকারের অধীনে যা ঘটছে তা বাংলায় ‘মোগের মুলুক’

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

৪৫ হাজার কানাডিয়ান লেবাননে

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

ফার্মাকেয়ার চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বললেন ট্রুডো

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

লেবাননে কানাডার ১ মিলিয়ন ডলার সহায়তা

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ফেডারেল সরকারের বাজেট ঘাটতি ৭.৩ বিলিয়ন ডলার

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ভোটের হার জানতে সব আসনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না ইসি

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আবদুল্লাহ

Facebook Twitter

Weekly Toronto

3450 Danforth Avenue,
M1L 1E1 Toronto ON M4C 1M6
Mobile  : +1(416) 699 0900, +1(514) 992-2805

প্রধান উপদেষ্টা :
ড. মোজাম্মেল খান

সম্পাদক ও প্রকাশক:
মো. আব্দুর রহিম

নির্বাহী সম্পাদক:
মো. সরওয়ার হক চৌধুরী

Site Navigation

  • Home
  • Advertisement
  • Contact Us
  • Privacy & Policy
  • Other Links

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.

No Result
View All Result
  • সর্বশেষ
  • কানাডার খবর
  • বাংলাদেশ
  • বাংলাদেশি কমিউনিটি
    • টরন্টোর খবর
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • মতামত
  • সাহিত্য

© 2024 Weekly Toronto. All rights reserved. | Team MediaTix.